
📰 বিএনপির ৩ নেতা বহিষ্কার
প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন
স্টাফ রিপোর্টার, ঢাকা।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত তিন নেতা হলেন—
🔹 মনিরুল ইসলাম মনির – সাধারণ সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর
🔹 আব্দুল কাইয়ুম সরকার – সদস্যসচিব, আলোকবালিকা ইউনিয়ন বিএনপি, নরসিংদী সদর উপজেলা
🔹 মোশারফ হোসেন মুশা – সভাপতি, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, তেঁতুলঝোড়া ইউনিয়ন, সাভার উপজেলা
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সংগঠনের আদর্শ ও নীতির বিরুদ্ধে কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। ফলে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
🟢 সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন
দৈনিক সত্যকণ্ঠ