1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

  • আপডেটের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯৯ ভিউ
পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

প্রতিবেদক: জাহিদুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মো. আসলাম হোসেন তরুণ (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রেমিক। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজা আক্তার (২৭) দীর্ঘদিন ধরে একই গ্রামের রুস্তম তালুকদারের ছেলে সাদ্দাম তালুকদারের (৩১) সঙ্গে পরকীয়া সম্পর্ক চালিয়ে আসছিলেন। রাতের ঘটনায় সাদ্দাম প্রেমিকার বাড়িতে গেলে প্রতিবেশী তরুণ বাধা দেয়। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাদ্দাম কয়েকজন সহযোগীকে ডেকে এনে দা দিয়ে তরুণকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে।

তরুণের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য নামজুল হোসেন জানান, হাফিজা ও সাদ্দামের পরকীয়া নিয়ে একাধিকবার গ্রামে সালিশি বৈঠক হয়েছে। এর জের ধরেই বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com