1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নাগরপুর কাশাদহে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২৫ - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নাগরপুর কাশাদহে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২৫

  • আপডেটের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ ভিউ
নাগরপুর কাশাদহে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২৫

নাগরপুর কাশাদহে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২৫

প্রতিবেদক: মোঃ মিজানুর রহমান, নাগরপুর উপজেলা প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশাদহ গ্রামে অনুষ্ঠিত হলো মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২৫। কাশাদহ গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রফিকুল ইসলাম (রফিক)। সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম, খতিব নাগরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। সমাবেশটি সঞ্চালনা করেন মোঃ আবুল বাশার, সম্মানিত সদস্য, নাগরপুর উপজেলা শাখা বিএনপি।

সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। প্রতিটি বাবা-মাকে সন্তানের প্রতি বিশেষ নজরদারি করতে হবে। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে এবং অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ওসি রফিকুল ইসলাম দৃঢ়ভাবে জানান, নাগরপুর থানার পক্ষ থেকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করা হচ্ছে। এ সময় তিনি উপস্থিত সকল পেশাজীবী ও গ্রামবাসীর প্রতি আহ্বান জানান—তারা যেন সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে।

সমাবেশে সর্বস্তরের গ্রামবাসী অঙ্গীকার করেন, তারা মাদক ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করবে এবং সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত রাখতে একযোগে কাজ করবে।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com