
প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কৃতিসন্তান ও কুমিল্লা নগরীর বাসিন্দা ফাইরুজ জাহান ভূঁইয়া সামিহা এবারের (২০২৫ ইং সনে অনুষ্ঠিত) এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে দারুণ কৃতিত্ব দেখিয়েছেন।
সে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন এবং গৃহিণী মহসীন আরা’র বড় মেয়ে। সামিহা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।
ভবিষ্যতে সে একজন চিকিৎসক (ডাক্তার) হয়ে দেশের সেবা করতে চায়। মেয়ের এমন সাফল্যে গর্বিত পিতা-মাতা কৃতজ্ঞচিত্তে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
সামিহা তার এই অর্জনে শিক্ষক, পিতা-মাতা ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সকলের কাছে দোয়া চেয়েছে, যেন ভবিষ্যতেও সে সফলতার ধারা বজায় রাখতে পারে।
উল্লেখ্য, ফাইরুজ জাহান ভূঁইয়া সামিহা ২০২৩ সালে কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅