1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
শততম টেস্টে আবেগঘন মুশফিক—বাংলাদেশ ক্রিকেটকে দিতে চান একশভাগ - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

শততম টেস্টে আবেগঘন মুশফিক—বাংলাদেশ ক্রিকেটকে দিতে চান একশভাগ

  • আপডেটের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯১ ভিউ
শততম টেস্টে আবেগঘন মুশফিক—বাংলাদেশ ক্রিকেটকে দিতে চান একশভাগ

শততম টেস্টে আবেগঘন মুশফিক—বাংলাদেশ ক্রিকেটকে দিতে চান একশভাগ

প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার

শততম টেস্টের মাইলফলকে দাঁড়িয়েই খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বাংলাদেশ দলের নির্ভরতার আরেক নাম মুশফিকুর রহিম। ঢাকা টেস্টের প্রথম দিনে টসের পর তাকে ঘিরে ছিল বিশেষ আয়োজন, সম্মাননা ও উদযাপন।

২০০৫ সালে লর্ডসে হাবিবুল বাশারের হাত ধরে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ দেড় যুগ পর সেই হাবিবুল বাশারই আবার শততম টেস্টের স্মারক ক্যাপ পরিয়ে দিলেন এই উইকেটকিপার ব্যাটারকে। স্মারক ক্যাপ পেয়ে আপ্লুত মুশফিক জানান কৃতজ্ঞতা ও আবেগের কথা।

মুশফিক বলেন,
‘আল্লাহকে ধন্যবাদ এমন একটি সুযোগের জন্য। আমার পরিবার, বাবা–মা, স্ত্রী—সকলকে কৃতজ্ঞতা জানাই। আমার স্ত্রী অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদের ধন্যবাদ। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। দলের জন্য আমি একশভাগ দেওয়ার চেষ্টা করব।’

মুশফিকের শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে বিসিবিও করেছে বিশেষ আয়োজন—বিশেষ ক্যাপ, বিশেষ জার্সি, স্মারকসহ নানা সম্মাননা।

ঢাকা টেস্টের প্রথম দিনে দ্বিতীয় সেশনের শেষে মুশফিক ৩ রানে ব্যাট করছেন। এ পর্যন্ত বাংলাদেশ দল ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১০১ রান।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com