
প্রতিবেদক: মোঃ আলমগীর কবির, নাটোর জেলা সংবাদদাতা
আগামী প্রজন্মকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করা, চরিত্র গঠনে সহায়তা করা এবং শিক্ষাঙ্গনে উদীয়মান ছাত্রসমাজকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে একাত্মতা ঘোষণা করে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনিকে গণসংবর্ধনা।
১৬ নভেম্বর রোববার বিকেলে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ মাঠে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম ও গুরুদাসপুর (নাটোর–৪) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
সংবর্ধনা শেষে সন্ধ্যায় পাবনার অনির্বাণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।