1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
হিলি বাজারে পেঁয়াজের দাম সেঞ্চুরির দ্বারপ্রান্তে, বিপাকে সাধারণ ক্রেতারা - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

হিলি বাজারে পেঁয়াজের দাম সেঞ্চুরির দ্বারপ্রান্তে, বিপাকে সাধারণ ক্রেতারা

  • আপডেটের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯৭ ভিউ
হিলি বাজারে পেঁয়াজের দাম সেঞ্চুরির দ্বারপ্রান্তে, বিপাকে সাধারণ ক্রেতারা

হিলি বাজারে পেঁয়াজের দাম সেঞ্চুরির দ্বারপ্রান্তে, বিপাকে সাধারণ ক্রেতারা

প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হাকিমপুর (হিলি) প্রতিনিধি

হাকিমপুর হিলি বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বর্তমানে খুচরা বাজারে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সরেজমিনে হিলি বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ এবং দেশীয় বাজারে সরবরাহ সংকটের কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আগে মোকামগুলোতে যেখানে ১০ থেকে ২০ মণ পেঁয়াজ আসতো, সেখানে এখন মাত্র ৫ থেকে ৭ মণ আসছে। ফলে পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে কিনে খুচরা পর্যায়ে আরও বেশি দামে বিক্রি করছেন।

ব্যবসায়ীরা আরও জানান, আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ কমে গেছে এবং চাহিদা বেশি থাকায় দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে আশার খবর হচ্ছে, খুব শিগগিরই পেঁয়াজ আমদানির অনুমতি মেলতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে।

আমদানি শুরু হলে পেঁয়াজের দাম কমে ক্রেতার নাগালে আসবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তবে আমদানি বিলম্ব হলে দাম আরও বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com