1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মাত্র ৬ মিনিটে বিক্রি শেষ! ভারত ম্যাচের টিকিট নিয়ে উচ্ছ্বাসে ভাসছে সমর্থকরা - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মাত্র ৬ মিনিটে বিক্রি শেষ! ভারত ম্যাচের টিকিট নিয়ে উচ্ছ্বাসে ভাসছে সমর্থকরা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৩ ভিউ
মাত্র ৬ মিনিটে বিক্রি শেষ! ভারত ম্যাচের টিকিট নিয়ে উচ্ছ্বাসে ভাসছে সমর্থকরা

মাত্র ৬ মিনিটে বিক্রি শেষ! ভারত ম্যাচের টিকিট নিয়ে উচ্ছ্বাসে ভাসছে সমর্থকরা

স্টাফ রিপোর্টার: মোঃ আসাদুজ্জামান

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়—‘Tickets Sold Out!’।

এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের প্রতিফলন দেখা গেছে সোমবার টিকিট বিক্রির সময়। দুপুর ২টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু মাত্র ছয় মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সাধারণ গ্যালারির সব টিকিট! ওয়েবসাইটে মুহূর্তেই ভেসে ওঠে ‘Sold Out’ লেখা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

সর্বশেষ সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ভারত ম্যাচকে ঘিরে সেই দাম বাড়িয়ে করা হয় ৫০০ টাকা। দাম বাড়লেও চাহিদায় কোনো প্রভাব পড়েনি—বরং আরও বেশি উৎসাহে টিকিট সংগ্রহে ঝাঁপিয়ে পড়েন সমর্থকেরা।

বাফুফে জানিয়েছে, এবার মোট ছয় ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছে—গ্যালারি, ক্লাব হাউস ১ ও ২, ভিআইপি বক্স ২ ও ৩, রেড বক্স ও হসপিটালিটি বক্স।
সবচেয়ে কম মূল্যের গ্যালারি টিকিট ৫০০ টাকা, ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩–এর দাম ৩ হাজার, ভিআইপি বক্স ২–এর টিকিট ৪ হাজার, ক্লাব হাউস ১–এর ৫ হাজার ও রেড বক্সের ৬ হাজার টাকা।

করপোরেট ও স্কাই বক্সের টিকিটের দাম জানানো হয়নি; এসবের জন্য যোগাযোগ করতে হবে info@bff.com.bd–তে।

বাফুফে অনলাইন টিকিট বিক্রি শুরু করে গত জুনে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। তখন ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে টিকিট সংগ্রহে দর্শকদের ভোগান্তি হয়েছিল। পরে অক্টোবর উইন্ডোতে হংকং ম্যাচের জন্য নতুন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর হাতে দায়িত্ব দেওয়া হয়। তখন ২০ মিনিটেই শেষ হয়েছিল সব টিকিট।

সর্বশেষ ম্যাচে হংকংয়ের সঙ্গে ড্রয়ে বাংলাদেশের এশিয়ান কাপের আশা শেষ হলেও ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে সমর্থকদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com