
সাদুল্লাপুরে জামুডাঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন যমুনা টিভির সাংবাদিক পলাশ
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক জিল্লুর রহমান মন্ডল পলাশ।
জিল্লুর রহমান পলাশ যমুনা টেলিভিশনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এ গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার জামুডাঙ্গা গ্রামের বাসিন্দা।
চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার সুপার মো. আব্দুস সাত্তার আকন্দ। এর আগে, গত ২৩ ডিসেম্বর, মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ মাসের জন্য সভাপতি মনোনয়নসহ চার সদস্যের এই কমিটি অনুমোদিত।
মাদ্রাসার সুপার মো. আব্দুস সাত্তার আকন্দ বলেন,
“মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী স্নাতক পাশ ও সৎ যোগ্য ব্যক্তি হিসেবে সাংবাদিক জিল্লুর রহমান পলাশকে সভাপতি মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নানা ক্ষেত্রে উন্নয়নবঞ্চিত ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে শিক্ষার মানোন্নয়নসহ মাদ্রাসার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।”
সভাপতি মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিক জিল্লুর রহমান পলাশ বলেন,
“এলাকায় ধর্মীয় ও সাধারণ শিক্ষার মান উন্নয়নে মাদ্রাসার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে দীর্ঘদিন ধরে এটি অবকাঠামোগত ও শিক্ষাগত দিক থেকে বঞ্চিত ছিল। বর্তমান বাস্তবতা বিবেচনায় শিক্ষার মানোন্নয়ন, সন্তোষজনক ফলাফল নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ১৯৯২ সালে সাদুল্লাপুর উপজেলার ৩ নং দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা এবতেদায়ী ও দাখিল পর্যায়ের শিক্ষা প্রদান করছে। এটি ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন শিক্ষানুরাগী আইনজীবী মো. জহুরুল ইসলাম মন্ডল (তোতা মিয়া)। এবার তাঁর সম্মতিতে প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন তাঁর ছেলে, সাংবাদিক জিল্লুর রহমান পলাশ।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।