1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
হিলিতে যথাযথ মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

হিলিতে যথাযথ মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • আপডেটের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ ভিউ
হিলিতে যথাযথ মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

হিলিতে যথাযথ মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমবায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে যথাযথ মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাকিমপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধী স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদে ফিরে আসে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা সমাজসেবা অধিদপ্তর থেকে ঋণ গ্রহণ করে দীর্ঘদিন ঋণ পরিশোধ না করে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হওয়ার আহ্বান জানান এবং নিয়মিত ঋণ পরিশোধের গুরুত্ব তুলে ধরেন।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা বলেন, “জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাদের পাশে কেউ নেই, সমাজসেবা তাদের পাশে রয়েছে। কোনো দালাল বা প্রলোভনের ফাঁদে না পড়ে সরাসরি আমাদের কার্যালয়ের মাধ্যমে সেবা গ্রহণ করুন। আমরা আপনাদের যেকোনো সেবা দিতে প্রস্তুত।”

আলোচনা সভা শেষে এবারের সমাজসেবা দিবস উপলক্ষে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মোঃ আউয়াল এবং পৌর শহরের মাঠপাড়া এলাকার লতিফাকে প্রতিবন্ধী স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সমাজসেবা অফিস সহকারী তামান্না আক্তার, মোঃ শাহিনসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com