1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল

  • আপডেটের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ ভিউ
দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি

দিনাজপুর-৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা সুলতানা নীলার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার স্ত্রী ডা. শরিফা করিম স্বর্ণা। এ সময় প্রস্তাবকারী হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মোজাম্মেল হোসেন মণ্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ হাকিমপুর ও বিরামপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দরা জানান, ডা. জাহিদ হোসেনের নেতৃত্বে দিনাজপুর-৬ আসনে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com