1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
শেষ ম্যাচে জোড়া গোল, রোনালদোর রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপ্পে - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

শেষ ম্যাচে জোড়া গোল, রোনালদোর রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপ্পে

  • আপডেটের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ ভিউ
শেষ ম্যাচে জোড়া গোল, রোনালদোর রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপ্পে

শেষ ম্যাচে জোড়া গোল, রোনালদোর রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপ্পে

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

তালাভেরার বিপক্ষে শেষ ম্যাচে দুটি গোল করে ২০২৫ সালে নিজের গোলসংখ্যা ৫৮–তে নিয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। এর মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে এখন তার প্রয়োজন মাত্র একটি গোল।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর শুরুতে এমবাপ্পেকে ঘিরে নানা প্রশ্ন উঠেছিল। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার বোঝাপড়া এবং দলে মানিয়ে নেওয়া নিয়ে আলোচনা চলেছিল কয়েক মাস। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানে জুড বেলিংহাম ও ভিনিসিয়ুসের চেয়েও বেশি কার্যকর হয়ে উঠেছেন ফরাসি এই তারকা।

২০২৫ সালের শুরু থেকে ক্লাব ফুটবলে এমবাপ্পের গোলসংখ্যা এখন ৫৮। এর ফলে তিনি স্পর্শ করেছেন ক্লাব কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ঐতিহাসিক রেকর্ড। রোনালদো ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে করেছিলেন ৫৯ গোল, যা এখনো ক্লাবের সর্বোচ্চ।

রোনালদো ওই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৫৯ গোল করেন, আর জাতীয় দলসহ মোট গোল ছিল ৬৯। ক্লাব পর্যায়ে এই ৫৯ গোলই এখনো রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ।

এমবাপ্পে এখন সেই রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে। ২০২৫ সালে রিয়ালের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি, যেখানে রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ পাচ্ছেন তিনি। সেভিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেই গোল করেছেন এমবাপ্পে, যা তাকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করা হচ্ছে।

রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন রোনালদো—২০১৩ সালে তার গোল ছিল ৫৯। ২০২৫ সালে এমবাপ্পের গোল ৫৮। ২০১২ সালে রোনালদোরও ছিল ৫৮ গোল। এরপর ২০১৪ সালে তিনি করেন ৫৬ গোল এবং ২০১৫ সালে ৫৪ গোল।

তবে এক পঞ্জিকাবর্ষের রেকর্ড ভাঙলেও রোনালদোর সামগ্রিক কীর্তি ছাড়িয়ে যেতে এমবাপ্পের সামনে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে। রিয়ালের হয়ে রোনালদো ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল, গড়ে প্রতি ৮৪ মিনিটে একটি গোল। সেখানে এমবাপ্পে এখন পর্যন্ত প্রতি ৯৩.৯ মিনিটে একটি করে গোল করছেন। এই হারে রোনালদোর মোট গোলের রেকর্ড ছুঁতে এমবাপ্পেকে খেলতে হবে প্রায় ৪৭০ ম্যাচ।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com