
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানানো পর অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হুমকির মুখে পড়েছেন। হাদির সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানানো একটি পোস্টের জের ধরে তাকে লক্ষ্য করে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিনেত্রী জানান।
চমক বলেন, “যদি মৃত্যুও হয়, তবে সেটা শহিদি মৃত্যু হবে।”
অভিনেত্রী অভিযোগ করেন, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে এবং তার ব্যক্তিগত ফোন নম্বরও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, মত প্রকাশ করাটাই যদি অপরাধ হয়, তাহলে এটি সমাজের জন্য একটি ভয়ঙ্কর সংকেত।
সামাজিক মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে চমক বলেন, তিনি কোনো অপরাধ করেননি, কেবল একজন আহত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক অবস্থান প্রকাশ করেছেন। তার ভাষ্য,
“একজন মানুষ গুরুতর হামলার শিকার হয়েছেন। তার সুস্থতা কামনা করাটাই যদি কারও কাছে অপরাধ মনে হয়, তবে সেটা দুঃখজনক।”
চমক আরও জানান, ব্যক্তিগতভাবে হুমকি পাওয়ায় আতঙ্কিত হলেও তিনি ন্যায়ের জায়গা থেকে সরে আসবেন না। তিনি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, “ভয় দেখিয়ে মতপ্রকাশ দমন করা যায় না।”
অভিনেত্রী একটি ভিডিও বার্তায় জানান, তিনি ন্যায়ের পক্ষে থাকবেন এবং হুমকি-ধামকিকে পাত্তা দেবেন না। তিনি বললেন,
“যদি মৃত্যুও হয়, তবে সেটা শহিদি মৃত্যু হবে। আমি পাত্তা দেই না হুমকি ধামকিকে।”
চমকের ঘনিষ্ঠ সূত্র জানায়, বিষয়টি নিয়ে তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন। নিরাপত্তা বিষয়ে উদ্বেগ থাকলেও তিনি চান, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে যারা এ ধরনের হুমকি দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হোক।
উল্লেখ্য, শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় দেশে ব্যাপক নিন্দা ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। শোবিজ অঙ্গনের অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানানো পরই চমক হুমকির মুখে পড়েছেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।