1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ ভিউ
নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক: মোঃ আলমগীর কবির, নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ভরতপুর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব এবং জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন গুরুদাসপুর ও নাটোর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল হাকিম। তিনি বলেন, বড়াইগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি আধুনিক কৃষি ইনস্টিটিউট স্থাপন, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার সমস্যা নিরসনে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব,” এ জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আবুল হোসেন, সভাপতি — তালিমুল কুরআন মসজিদ মিশন একাডেমি, নাটোর জেলা শাখা।
এছাড়াও বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মোঃ আবু বক্কর সিদ্দিক, সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ হাসানুল বান্না উজ্জ্বল এবং বড়াইগ্রাম পৌর শাখার আমির মোঃ আলমাস সরদার।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে সৎ, দক্ষ ও আমানতদার নেতৃত্ব জরুরি। এ লক্ষ্যে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাড়িপাল্লা’-তে ভোট দিয়ে অধ্যাপক মোঃ আব্দুল হাকিমকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গসংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com