1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বড়াইগ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ — থানায় লিখিত অভিযোগ দায়ের - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বড়াইগ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ — থানায় লিখিত অভিযোগ দায়ের

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ ভিউ
বড়াইগ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ — থানায় লিখিত অভিযোগ দায়ের

বড়াইগ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ — থানায় লিখিত অভিযোগ দায়ের

প্রতিবেদক: মোঃ আলমগীর কবির, নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার থানাই খাড়া গ্রামে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে। ভুক্তভোগী রেজিয়া (৪০) ও তার স্বামী বশির সরকার (৫০) বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, রেজিয়া বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে একই গ্রামের সাদ্দাক হোসেন (৪২), পিতা মারফত আলী (৬৫), তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে পথরোধ করে। রেজিয়া বাধা দিলে অভিযুক্ত সাদ্দাক তার ওপর লাঠি ও সোটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় তার হাতে ও মাথায় আঘাত লাগে। বর্তমানে তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন রয়েছে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয় সাদ্দাকের ভাই মঞ্জিল (৪৫) ও একই গ্রামের রজব আলীর ছেলে ফজলু (৫০)। তারা রেজিয়াকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে আসায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

রেজিয়া জানান, সাদ্দাক দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি পরিবার ও স্থানীয় পর্যায়ে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। তার স্বামী বশির সরকার বলেন, “দীর্ঘদিন ধরে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করা হচ্ছিল। একাধিকবার সতর্ক করার পরও সে এমন ন্যাক্কারজনক কাজ করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

বিষয়টি বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ হিসেবে দায়ের করা হয়েছে। থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com