1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে, বাংলাদেশ–পাকিস্তানের জন্য অনিশ্চয়তা - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে, বাংলাদেশ–পাকিস্তানের জন্য অনিশ্চয়তা

  • আপডেটের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮১ ভিউ
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে, বাংলাদেশ–পাকিস্তানের জন্য অনিশ্চয়তা

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে, বাংলাদেশ–পাকিস্তানের জন্য অনিশ্চয়তা

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮–এ বহু বছর পর ক্রিকেট ফিরে আসছে। তবে এই আনন্দের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা–এর মতো দলের জন্য এসেছে হতাশার খবর। নতুন নিয়ম অনুযায়ী হয়তো তারা এই আসরে অংশ নিতে পারবে না।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বৈঠকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে দল অংশ নেবে। তবে দলগুলো আইসিসির টি–টোয়েন্টি র‍্যাংকিং অনুযায়ী নয়, বরং অঞ্চল বা মহাদেশভিত্তিক যোগ্যতা নির্ধারণ করা হবে। অর্থাৎ প্রতিটি মহাদেশ থেকে শুধুমাত্র একটি দল সুযোগ পাবে।

এই নিয়ম অনুযায়ী, এশিয়া থেকে স্থান প্রায় নিশ্চিত ভারতের। টি–টোয়েন্টিতে বর্তমানে ভারতই এশিয়ার সেরা দল। ফলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান যারা সাম্প্রতিক পারফরম্যান্সে পিছিয়ে আছে, তারা বাদ পড়ার ঝুঁকিতে।

একটি সূত্র জানিয়েছে, ছয় দলের মধ্যে পাঁচটি আসবে মহাদেশভিত্তিক যোগ্যতা থেকে, আর ষষ্ঠ দলটি নির্ধারিত হবে গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে। অবশিষ্ট একটি স্থানের জন্য এখনো আলোচনার পর্যায়ে রয়েছে; স্বাগতিক যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে কি না বা ওয়েস্ট ইন্ডিজকে সুযোগ দেওয়া হবে কি না তা এখনো নির্ধারিত হয়নি।

আইসিসি জানিয়েছে, “লস অ্যাঞ্জেলেস ২০২৮–এ পুরুষ ও নারীদের টি–টোয়েন্টি ক্রিকেটে ছয়টি করে দল অংশ নেবে এবং মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।”

বাংলাদেশ কেবল তখনই অংশ নিতে পারবে, যদি এশিয়া থেকে একাধিক দলকে সুযোগ দেওয়া হয়। অন্যথায় ক্রিকেটপ্রেমীরা হয়তো ২০২৮ অলিম্পিকে ভারত–পাকিস্তান লড়াই দেখার সুযোগ পাবে না।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com