
মহানন্দা নদীতে ছোট মাছের অবাধ শিকার, মৎস্য অফিসের উদাসীনতা
প্রতিবেদক: হাদিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে প্রতিনিয়ত টানা জাল ব্যবহার করে মাছ শিকার করছে একদল জেলে। নদীর পাশে থাকা মৎস্য অফিস থেকে এখনো কোনো প্রতিকারমূলক পদক্ষেপ বা নির্দেশনা জারি করা হয়নি। ফলে, প্রতিদিন ছোট মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ অবৈধভাবে শিকার হয়ে যাচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এইভাবে মাছ মারা হলে নদীতে মৎস্য সম্পদের স্বাভাবিক উন্নয়ন বন্ধ হয়ে যাবে। ছোট মাছগুলো নদীতে বাঁচলে পরবর্তীতে বড় মাছ হিসেবে বৃদ্ধি পেয়ে স্থানীয় জনগণকে পর্যাপ্ত মাছ সরবরাহ করতে পারে, কিন্তু তা না ভেবে কেবল নিজের স্বার্থেই জেলেরা প্রতিদিন মাছ ধরছে।
নদী ও মাছ সংরক্ষণের জন্য মৎস্য অধিদপ্তরের কাছে স্থানীয়রা আকুল আবেদন জানাচ্ছেন—তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া না হলে একদিন মহানন্দা নদীতে মাছের কোনো অস্তিত্বই থাকবে না।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।