1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মোংলা বন্দরে রেকর্ড সংখ্যক বিদেশি জাহাজ, রাজস্ব আয়ে নতুন দিগন্ত - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মোংলা বন্দরে রেকর্ড সংখ্যক বিদেশি জাহাজ, রাজস্ব আয়ে নতুন দিগন্ত

  • আপডেটের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭২ ভিউ
মোংলা বন্দরে রেকর্ড সংখ্যক বিদেশি জাহাজ, রাজস্ব আয়ে নতুন দিগন্ত

মোংলা বন্দরে রেকর্ড সংখ্যক বিদেশি জাহাজ, রাজস্ব আয়ে নতুন দিগন্ত

প্রতিবেদক: মো. রাজ হাওলাদার, মোংলা উপজেলা প্রতিনিধি

মোংলা — দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১৪৬ দিনে রেকর্ড ৩২৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। যা মোংলা বন্দরের ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। জাহাজ আগমনের এই ঊর্ধ্বমুখী ধারা বন্দরের রাজস্ব আয়ে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)।

এমপিএ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের শুরু ১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই ১৪৬ দিনে মোট ৩২৪টি বিদেশি জাহাজ বন্দরে পণ্য খালাস ও লোডিং সম্পন্ন করেছে। এসব জাহাজে মোট ৪৪ লাখ টন পণ্য পরিবহন হয়েছে। পাশাপাশি, ৪১টি জাহাজ ১৩,৮৫৪ টিইইউ কনটেইনার পরিবহন করেছে।

গাড়ি আমদানির ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। তথ্য অনুযায়ী, ২৬টি জাহাজে মোট ৪,১৩৯টি গাড়ি মোংলা বন্দর দিয়ে দেশে এসেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সিনিয়র উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ মাকরুজ্জামান বলেন, সার, ক্লিংকার, এলপিজি, কয়লা, পাথরসহ বিভিন্ন মালামালবাহী জাহাজ হারবাড়িয়া, বেস ক্রিক, সুন্দরী কোটা ও মুরিং বয়াতে সফলভাবে অবস্থান নিয়েছে। তিনি আরও জানান, বন্দর বর্তমানে আমদানি-রপ্তানি উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আমদানি হওয়া প্রধান পণ্য:
খাদ্যশস্য, ক্লিংকার, সার, অটোমোবাইল যন্ত্রাংশ, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ ও এলপিজি।

রপ্তানি পণ্যসমূহ:
মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, সিল্ক কাপড়সহ বিভিন্ন সাধারণ পণ্য।

বন্দরের এই ধারাবাহিক কর্মতৎপরতা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রবৃদ্ধি বজায় থাকলে চলতি অর্থবছর দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে মোংলা বন্দর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com