
নারী বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন – রেকর্ড ভাঙা জয়, লড়েও পারল না দক্ষিণ আফ্রিকা
প্রতিবেদক: ক্রীয়া ডেষ্ক, ঢাকা
নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়ে শিরোপা জিতেছে ভারত। নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ে ঘুচলো বহুদিনের আক্ষেপ। ফাইনালে ২৯৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করেও ৫২ রানে থেমে গেছে দক্ষিণ আফ্রিকার লড়াই। প্রোটিয়াদের অধিনায়ক লরা ওয়লভার্ট সেঞ্চুরি করেও হাসি ফোটাতে পারেননি দলের মুখে।
নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। স্মৃতি মান্ধানা ও শেফালি ভর্মার উদ্বোধনী জুটিতে আসে ১০৪ রান—যা নারী বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি।
দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা নেন সর্বোচ্চ ৩ উইকেট।
২৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রোটিয়ারা গড়ে তোলে ধৈর্যের ইনিংস। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি।
✔ নারী বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার সামনে—কিন্তু তা সম্ভব হয়নি
✔ ভারতের প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয়
✔ ওয়লভার্টের সেঞ্চুরি সত্ত্বেও ব্যর্থ প্রোটিয়ারা
ভারতীয় দলের উচ্ছ্বাসে মুখর ছিল স্টেডিয়াম, আর দক্ষিণ আফ্রিকার স্বপ্ন থেমে গেল লড়াইয়ের মাঝপথে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।