1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ভারতের বিপক্ষে জয়ের মিশনে বাংলাদেশ, শুরু প্রস্তুতি অনুশীলন - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ভারতের বিপক্ষে জয়ের মিশনে বাংলাদেশ, শুরু প্রস্তুতি অনুশীলন

  • আপডেটের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯০ ভিউ
ভারতের বিপক্ষে জয়ের মিশনে বাংলাদেশ, শুরু প্রস্তুতি অনুশীলন

ভারতের বিপক্ষে জয়ের মিশনে বাংলাদেশ, শুরু প্রস্তুতি অনুশীলন

প্রতিবেদক: রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, ক্রীড়া ডেস্ক

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন শেষ হলেও শেষ দুই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নতুন উদ্যমে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই মিশনের প্রথম ধাপ ভারতের বিপক্ষে ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে চায় লাল-সবুজরা।

শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনের আগে এমনই প্রত্যয় ব্যক্ত করেন ডিফেন্ডার রহমত মিয়া ও তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। আগামী ১৮ নভেম্বর একই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বর্তমানে স্পেনে থাকায় ১৫ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন সেশন পরিচালনা করছেন সহকারী কোচ হাসান আল মামুন। তিনি জানান, কোচ কাবরেরা স্পেন থেকে পুরো ক্যাম্প পর্যবেক্ষণ করছেন এবং পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতি চলছে।

ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘এশিয়ান কাপে কোয়ালিফাই করতে না পারলেও দেশের জন্য লড়াই থেমে থাকবে না। সমর্থকদের মুখে হাসি ফেরা এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ আফগানিস্তানের বিপক্ষে বাতিল হওয়া প্রীতি ম্যাচ প্রসঙ্গে তিনি জানান, ‘ওই ম্যাচ হলে প্রস্তুতি আরও ভালো হতো। তবে এখন সামনে তাকানোর সময়।’

তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন জানান, ভারতকে হারানোর লক্ষ্যেই মাঠে নামবে দল। তার ভাষায়, ‘এখন আমাদের মাথায় শুধু জয়ের ভাবনা। আমরা পুরো শক্তি দিয়ে খেলতে চাই।’ মনোযোগ ধরে রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ফুটবলে প্রতি সেকেন্ড গুরুত্ব রাখে। কখনো কখনো মনোযোগ হারালে গোল খেয়ে বসতে হয়, এবার আর সেই ভুল করতে চাই না।’

সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘হংকংয়ে আমরা ভুল করেছি। তবে ঘরের মাঠে বাংলাদেশ সব সময় ভিন্ন রূপে খেলে। দর্শকদের আনন্দ দিতে পারাটাই এখন মূল লক্ষ্য।’


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com