1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নারী বিশ্বকাপ ফাইনাল নিয়ে টিকিট উন্মাদনা, দাম ছুঁয়েছে দেড় লাখ রুপি - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নারী বিশ্বকাপ ফাইনাল নিয়ে টিকিট উন্মাদনা, দাম ছুঁয়েছে দেড় লাখ রুপি

  • আপডেটের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৬ ভিউ
নারী বিশ্বকাপ ফাইনাল নিয়ে টিকিট উন্মাদনা, দাম ছুঁয়েছে দেড় লাখ রুপি

নারী বিশ্বকাপ ফাইনাল নিয়ে টিকিট উন্মাদনা, দাম ছুঁয়েছে দেড় লাখ রুপি

প্রতিবেদক: রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, ক্রীড়া ডেস্ক

আজ রোববার মুম্বাইয়ে নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে ভারতের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। সেই উত্তেজনা এখন পরিণত হয়েছে টিকিটের জন্য হুড়াহুড়িতে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের তথ্যমতে, ফাইনালের টিকিটের জন্য ডিওয়াই পাতিল স্টেডিয়ামের টিকিট কাউন্টারগুলোর সামনে গড়ে উঠেছে দীর্ঘ লাইন। কেউ কেউ ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত টিকিটের আশায়। তবে ঠিক কখন থেকে অফলাইন টিকিট বিক্রি শুরু হবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

অফলাইনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও চলছে টিকিট বিক্রি। বুকমাইশোতে বেশিরভাগ টিকিট আগেই ‘সোল্ড আউট’ হয়ে গেছে। তবে ভায়াগোগোসহ কিছু রিসেলিং ওয়েবসাইটে এখনও টিকিট পাওয়া যাচ্ছে, যেখানে দাম শুরু হয়েছে ৬ হাজার ৫০০ রুপি থেকে এবং কিছু টিকিটের মূল্য পৌঁছেছে ১ লাখ ৩০ হাজার রুপি ছাড়িয়ে। নির্দিষ্ট কিছু গ্যালারির টিকিটের দাম দেড় লাখ রুপি পর্যন্ত উঠেছে চাহিদার চাপে।

স্থানীয় সময় বেলা তিনটায় শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার এই ফাইনাল ম্যাচ। মাঠের লড়াইয়ের আগে টিকিট সংকট ও অতিরিক্ত মূল্যের কারণে সমর্থকদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি প্রথম শিরোপার আশায় ভারতীয় সমর্থকদের আবেগ ও প্রত্যাশাও তুঙ্গে।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com