1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক, জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনা - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক, জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ ভিউ
ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক, জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনা

ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক, জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনা

ইসলামাবাদে মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা সহ পারস্পরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু-র সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সফররত বাংলাদেশি প্রধানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৈঠকে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি, প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন এবং এয়ারোস্পেস ও মহাকাশ খাতে যৌথ সহযোগিতা বিষয়গুলো আলোচনায় আসে।

আইএসপিআর জানায়, পাকিস্তান বিমানবাহিনীর প্রধান বাংলাদেশি সমকক্ষকে পাকিস্তানের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং বেসিক থেকে অ্যাডভান্সড ফ্লাইংসহ বিভিন্ন পর্যায়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তা কাঠামো প্রদানের কথাও নিশ্চিত করেন।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ-অভিজ্ঞতা ও অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণ, আকাশ নজরদারি সক্ষমতা বৃদ্ধি এবং এয়ার ডিফেন্স রাডার সিস্টেম একীভূতকরণের সহযোগিতা চান।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দল ন্যাশনাল আইএসআর অ্যান্ড ইন্টিগ্রেটেড এয়ার অপারেশনস সেন্টার, পিএএফ সাইবার কমান্ড এবং ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কসহ পাকিস্তান বিমানবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে।

বিবৃতির শেষাংশে বলা হয়েছে, এই সফর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com