1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে জার্সি উৎসর্গ করল বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে জার্সি উৎসর্গ করল বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স

  • আপডেটের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ ভিউ
শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে জার্সি উৎসর্গ করল বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স

শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে জার্সি উৎসর্গ করল বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স

প্রতিবেদক: ক্রীড়া ডেস্ক, ঢাকা

সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। দলটি শহীদ হাদির সম্মানে তাদের অফিসিয়াল দলের জার্সি উৎসর্গ করার ঘোষণা দিয়েছে।

রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষ থেকে জানানো হয়, শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ, সংগ্রাম ও অবদানকে সম্মান জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। তার আদর্শ ও স্মৃতি দলের সঙ্গে চিরকাল জড়িয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উপলক্ষে কোনো আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হবে না। বরং নির্ধারিত সময়ে দলটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই জার্সিটি প্রকাশ করা হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।’

এ বিষয়ে দলটির ফেসবুক পোস্টে বলা হয়, ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভক্ত-সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে আগামী ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি আনভেইল করা হবে।’

এই উদ্যোগকে ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন মহলে শহীদ হাদির প্রতি ব্যতিক্রমী ও সম্মানজনক শ্রদ্ধা নিবেদন হিসেবে দেখা হচ্ছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com