1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
- সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

  • আপডেটের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৯৩ ভিউ
ফারহান আখতারের ‘ডন ৩’-এ রণবীর-কিয়ারা, গুঞ্জনে শাহরুখ-প্রিয়াঙ্কা

 

ফারহান আখতারের ‘ডন ৩’-এ রণবীর-কিয়ারা, গুঞ্জনে শাহরুখ-প্রিয়াঙ্কা

বিনোদন ডেক্স: সত্যকণ্ঠ সংবাদ

বলিউড পরিচালক ফারহান আখতার নিয়ে আসছেন বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ডন ৩’। ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিং ও কিয়ারা আদবানিকে। তবে দর্শকদের জন্য বাড়তি চমক হতে পারে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার পুনর্মিলন।

হিন্দুস্তান টাইমস-এর বরাতে জানা গেছে, ‘ডন ৩’-এর একটি বিশেষ চরিত্রে শাহরুখ খানকে নেয়ার বিষয়ে ইতোমধ্যেই পরিচালক ফারহান আখতার তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। জানা যায়, সিনেমার গল্প ও চরিত্র শুনে শাহরুখ নাকি ইতিবাচক সাড়া দিয়েছেন। যদিও এই মুহূর্তে তিনি নিজের পরবর্তী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত, তবু ফারহানের সঙ্গে বন্ধুত্বের খাতিরে ক্যামিও চরিত্রে কাজ করতে রাজি হয়েছেন বলে শোনা যাচ্ছে।

এদিকে, প্রিয়াঙ্কা চোপড়াকেও সিনেমায় ফেরানোর পরিকল্পনা রয়েছে। যদিও ফারহান তাঁর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছেন কিনা, বা প্রিয়াঙ্কা সম্মত হয়েছেন কিনা— সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।

‘ডন ৩’-এর কাজ অনেক আগেই শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে যায় নানা কারণে। এর একটি ছিল রণবীর সিংকে শাহরুখের স্থলাভিষিক্ত করা নিয়ে দর্শক মহলে ওঠা সমালোচনা। এছাড়া নায়িকা কিয়ারা আদবানির গর্ভাবস্থার কারণে সাময়িকভাবে থেমে যায় প্রস্তুতি।

বর্তমানে রণবীর, কিয়ারা, শাহরুখ ও প্রিয়াঙ্কা— প্রত্যেকেই ব্যস্ত থাকায় ছবির শুটিং স্থগিত রয়েছে। নির্মাতারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের প্রথম দিকেই শুটিং শুরু হবে

প্রসঙ্গত, কাল্পনিক চরিত্র ‘ডন’-এর সৃষ্টি হয়েছিল ১৯৭৮ সালে, সেলিম খান ও জাভেদ আখতারের হাতে। সেই ছবিতে ‘ডন’ হয়েছিলেন অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে তৈরি হয় নতুন ‘ডন’। ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ দর্শকপ্রিয়তা পাওয়ার পর ২০১১ সালে আসে সিকুয়েল ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’। সেই থেকেই নতুন ছবির জন্য অধীর আগ্রহে ছিলেন ভক্তরা।

এবার নতুন প্রজন্মের রণবীর-কিয়ারা জুটির পাশাপাশি পুরোনো চরিত্রগুলোর ফেরার সম্ভাবনায় আবারও আলোচনায় ‘ডন ৩’।


সত্যকণ্ঠ সংবাদ

“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com