1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সালমান শাহর মৃত্যু মামলা এবার ‘হত্যা মামলা’ হিসেবে তদন্তে - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সালমান শাহর মৃত্যু মামলা এবার ‘হত্যা মামলা’ হিসেবে তদন্তে

  • আপডেটের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৩ ভিউ
সালমান শাহর মৃত্যু মামলা এবার ‘হত্যা মামলা’ হিসেবে তদন্তে

সালমান শাহর মৃত্যু মামলা এবার ‘হত্যা মামলা’ হিসেবে তদন্তে

প্রতিবেদক: বিনোদন ডেস্ক, সত্যকণ্ঠ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর নতুন মোড় নিয়েছে তার আলোচিত মামলা। আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, এবার এটি ‘হত্যা মামলা’ হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ।

গত সোমবার (২০ অক্টোবর) সকালেই রমনা থানা পুলিশ ১১ জনকে আসামি করে আনুষ্ঠানিকভাবে তদন্তে নামে। ইতোমধ্যে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সে বিষয়ে অবহিত করা হয়েছে।

সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিষয়ে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন,

“সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েকজন দেশের বাইরে আছেন, আর যারা দেশে আছেন তাদের অবস্থান প্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা চলছে। খুব দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদের পুরোনো জবানবন্দি নতুন করে আলোচনায় এসেছে। সেই ১৯৯৭ সালের ১৬৪ ধারার জবানবন্দিতে রেজভী স্বীকার করেছিলেন—

“আমরা সালমান শাহকে হত্যা করেছি। ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ আরও অনেকে জড়িত ছিলেন। হত্যাযজ্ঞে আমিও ছিলাম।”

তিনি আরও জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যাচুক্তি, যা করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যাচুক্তিতে যুক্ত ছিলেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদসহ আরও কয়েকজন।

দীর্ঘ ২৯ বছর পর আলোচিত এ মামলাটি নতুন করে ‘হত্যা মামলা’ হিসেবে তদন্ত শুরু হওয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিনোদন অঙ্গনে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com