1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জমশের আলী তালুকদারের ইন্তেকাল - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জমশের আলী তালুকদারের ইন্তেকাল

  • আপডেটের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৭৮ ভিউ

সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জমশের আলী তালুকদারের ইন্তেকাল

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮ নম্বর দেশী গ্রাম ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জমশের আলী তালুকদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ১৪ জুন ২০২৫, শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মরহুমের নামাজে জানাযা আজ ১৫ জুন, রবিবার, বাদ যোহর, তার নিজ গ্রাম সিঙ্গারপাড়া (দেশী গ্রাম উত্তরপাড়া) এলাকায় অনুষ্ঠিত হবে।

তিনি ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের প্রিয়জন, হৃদয়ের মানুষ। সমাজসেবায় তার অবদান অমূল্য।

প্রতিদিন সকালবেলায় প্রাতঃভ্রমণে বের হতেন। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করতেন হাসিমুখে। কিছুদিন আগে এমন এক ভ্রমণের সময় দেশী গ্রামের কবরস্থানের রাস্তায় দাঁড়িয়ে কিছু ছবি তোলা হয়েছিল—আজ তা শুধুই স্মৃতি।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমিন।

✍️ মোঃ আলহাজ উদ্দিন
🗓️ প্রকাশকাল: ১৫ জুন ২০২৫

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com