
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্যের মুখে বাস্তবধর্মী নাট্যকার বেলাল আহমেদ মুরাদের প্রশংসা
✍️ প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, নিউজ ডেক্স, লন্ডন
যুক্তরাজ্যের লন্ডন শহরে সেবা প্রদানকারী বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তার মুখে উঠে এসেছে বাংলাদেশের নাট্যজগতের জনপ্রিয় নির্মাতা বেলাল আহমেদ মুরাদ-এর প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসার কথা।
পুলিশ কর্মকর্তা, যিনি সিলেট জেলার দক্ষিণ সুরমার জালালপুরের সন্তান, এক সাক্ষাৎকারে বলেন, “আমি আপনার নাটক দেখি, খুব বাস্তবধর্মী লাগে। আল্লাহ তাআলা বেলাল আহমেদ মুরাদ ভাইকে আরও ভালো কাজ করার তাওফিক দিন।”
ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রতিবেদক বলেন,
“প্রথমে যখন তিনি গাড়ি থেকে আমাকে দাঁড়াতে বললেন, মনে হলো এক দৌড়ে পালিয়ে যাই। দেশে আমার জীবনের অর্ধেক সময়ই পুলিশ ভাইয়েরা আমাকে দৌড়ের ওপর রেখেছিলেন। তবে আমি দুঃখের গল্প বলতে পছন্দ করি না, নিজেকে সুখী মানুষ ভাবি।”
কিন্তু এরপর পরিস্থিতি পাল্টে যায়।
“তিনি বললেন, আমি আপনার নাটক দেখি। বিদায়ের আগে আমি বললাম— আমরা আপনার মতো বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের নিয়ে গর্ব করি। দাঁড়ান, একটা ছবি তুলি।”
এই ঘটনাটি প্রমাণ করে, প্রবাসে থেকেও বাংলাদেশিরা যেমন সেবা দিয়ে যাচ্ছেন, তেমনি দেশের সংস্কৃতি ও সৃষ্টিশীল কাজের সঙ্গেও গভীরভাবে যুক্ত রয়েছেন।
“সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন” — দৈনিক সত্যকণ্ঠ