1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বুধবার থেকে চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বুধবার থেকে চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ ভিউ
বুধবার থেকে চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

বুধবার থেকে চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে টানা চার দিন দেশের ব্যাংক ও পুঁজিবাজারে কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি পড়ায় সবমিলিয়ে চার দিন ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ৫ অক্টোবর (রোববার) থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন স্বাভাবিক নিয়মে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে সকাল ১০টা থেকে স্বাভাবিক লেনদেন চলবে। একইভাবে ব্যাংকগুলোতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com