1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৭ নিহত, মোট প্রাণহানি ৬৪ হাজার ছাড়াল - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৭ নিহত, মোট প্রাণহানি ৬৪ হাজার ছাড়াল

  • আপডেটের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ ভিউ
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৭ নিহত, মোট প্রাণহানি ৬৪ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৭ নিহত, মোট প্রাণহানি ৬৪ হাজার ছাড়াল

প্রতিবেদক: আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন থামছেই না। সর্বশেষ বিমান ও স্থল হামলায় আরও অন্তত ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৬৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন।

রোববার (৭ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, কেবল গত ২৪ ঘণ্টায়ই হামলায় প্রাণ হারিয়েছেন ৮৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৪০৯ জন। এর মধ্যে ক্ষুধা ও অনাহারে মারা গেছেন পাঁচজন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। খাদ্য সংগ্রহ করতে গিয়েও মৃত্যু হয়েছে বহু মানুষের। গত ২৪ ঘণ্টায় ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন অন্তত ১৩২ জন। ২০২৫ সালের ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৪১৬ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল। তবুও থামছে না গাজায় হত্যাযজ্ঞ।

এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে, তবে অবরুদ্ধ গাজায় প্রতিদিনই বাড়ছে লাশের মিছিল।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com