1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
এশিয়া কাপ হকিতে সুযোগ পেতে পারে বাংলাদেশ - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

এশিয়া কাপ হকিতে সুযোগ পেতে পারে বাংলাদেশ

  • আপডেটের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২৯ ভিউ
এশিয়া কাপ হকিতে সুযোগ পেতে পারে বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে সুযোগ পেতে পারে বাংলাদেশ

প্রতিবেদক: সত্যকণ্ঠ ডেস্ক

ইন্দোনেশিয়ার জাকার্তায় গত এপ্রিলে অনুষ্ঠিত এএইচএফ কাপে ব্যর্থ হওয়ায় প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ। তবে আসন্ন ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরিতে অনুষ্ঠিতব্য আট দলের এশিয়া কাপে বাংলাদেশের খেলার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, “এশিয়ান হকি ফেডারেশন আমাদের কাছে জানতে চেয়েছে, যদি সুযোগ পাই আমরা খেলব কিনা। আমরা ইতিমধ্যেই জানিয়েছি, সুযোগ এলে অবশ্যই খেলব।”

জানা গেছে, এশিয়া কাপের আট দলের মধ্যে একটি দেশ অংশ না নেওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, পাকিস্তান হয়তো ভারতে গিয়ে টুর্নামেন্টে অংশ নেবে না। সেই পরিস্থিতিতে ফেডারেশন যাতে এক দল কম নিয়ে প্রতিযোগিতা আয়োজন করতে না হয়, সে জন্য তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে।

রিয়াজুল হাসান আরও বলেন, “পুরো বিষয়টি এখনো মৌখিক পর্যায়ে আছে। অফিশিয়াল প্রস্তাব এলে আমরা আনুষ্ঠানিকভাবে সম্মতি জানাব। তবে সুযোগ এলে বাংলাদেশ অবশ্যই অংশ নেবে।”

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com