1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
এশিয়ান কাপ ২০২৭–এ বাংলাদেশের মূলপর্বের আশা শেষ - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

এশিয়ান কাপ ২০২৭–এ বাংলাদেশের মূলপর্বের আশা শেষ

  • আপডেটের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০১ ভিউ
এশিয়ান কাপ ২০২৭–এ বাংলাদেশের মূলপর্বের আশা শেষ

এশিয়ান কাপ ২০২৭–এ বাংলাদেশের মূলপর্বের আশা শেষ

প্রতিবেদক: ক্রীড়া ডেস্ক, সত্যকণ্ঠ

বাংলাদেশের ফুটবল দল এখন আর এএফসি এশিয়ান কাপ ২০২৭–এর মূলপর্বে উঠতে পারবে না। মঙ্গলবার ভারতের মাটিতে সিঙ্গাপুরের সঙ্গে ২-১ ব্যবধানে হারের ফলে বিষয়টি নিশ্চিত হয়।

দিনের শুরুতে হংকংয়ে বাংলাদেশের ম্যাচ ছিল ১-১ ড্র, যেখানে স্বাগতিক হংকংয়ের সঙ্গে সমতা ধরে রেখেছিল লাল–সবুজের দল। সেই ফলাফলের পরও বাংলাদেশে ক্ষীণ আশা ছিল। কিন্তু ভারতের হারের ফলে সেই আশা শেষ হয়ে গেছে।

গ্রুপ ‘সি’–এর চার ম্যাচ শেষে হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট ৮, আর বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ২। প্রতিটি দলের হাতে এখনও দুটি ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশের পক্ষে গ্রুপ থেকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ সর্বোচ্চ আট পয়েন্ট পেলেও হংকং বা সিঙ্গাপুরের কারো পয়েন্ট ৯ হয়ে যাবে।

গ্রুপের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে ১৮ নভেম্বর হংকংয়ে মুখোমুখি হবে হংকং ও সিঙ্গাপুর। শুধুমাত্র গ্রুপের শীর্ষ দলই মূলপর্বে উঠতে পারবে, তাই ওই ম্যাচেই নির্ধারিত হবে কে যাবে পরবর্তী ধাপে।

বাংলাদেশ এ আসরে শুরু করেছিল ভারতের সঙ্গে ০-০ ড্র দিয়ে। এরপর নিজেদের মাঠে হেরেছে সিঙ্গাপুর (২-১)হংকং (৪-৩), সর্বশেষ হংকংয়ে ১-১ ড্র করেছে। তবে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের হারের ফলে বাংলাদেশের মূলপর্বের আশা শেষ। বাকি দুই ম্যাচ এখন শুধু নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে খেলতে হবে।

পরের মাসে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের লক্ষ্য থাকবে অন্তত একটি জয় নিয়ে মাঠ ছাড়ার।

⚽ সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com