
সিলেটে ১৫ বছরের কিশোরী পল্লবী নিখোঁজ, খুঁজছে পরিবার
প্রতিবেদক: আকাশ আচার্য্য, দিরাই উপজেলা প্রতিনিধি
সিলেট শহরের বাগবাড়ি নরসিংটিলা এলাকা থেকে পল্লবী তালুকদার (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে ভাতালি মন্দিরে যাওয়ার পথে সে আর ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ খোঁজাখুঁজির পরও এখনও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় মা-বাবা ও স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
নিখোঁজ কিশোরীর পরিচয়:
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
📞 যোগাযোগ: +8801931558535
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”