1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
সিলেটে এস এ পরিবহন পার্সেল সার্ভিস ডাকাতি: ৬ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

সিলেটে এস এ পরিবহন পার্সেল সার্ভিস ডাকাতি: ৬ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

  • আপডেটের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯১ ভিউ
সিলেটে এস এ পরিবহন পার্সেল সার্ভিস ডাকাতি: ৬ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

সিলেটে এস এ পরিবহন পার্সেল সার্ভিস ডাকাতি: ৬ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

প্রতিবেদক: সৈয়দ হাবিবুর রহমান, সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর থানার পুলিশ গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনার সাথে যুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা নং-০৮, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী রুজু হয়েছে।

ওসমানীনগর থানা পুলিশের একাধিক আভিযানিক দল দ্রুত অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:

  • ১২ বস্তা জিরা, প্রতি বস্তায় ৩০ কেজি (মোট ৩৬০ কেজি)
  • ৭ বস্তা জিরা, প্রতি বস্তায় ৩০ কেজি (মোট ২১০ কেজি)
  • ১২ বস্তা ফুসকা, মোট ৬৭৫ প্যাকেট
  • ১ বস্তায় ৫৮ পিস শাড়ী
  • ১ বস্তায় ১২০০ পিস Skinsunhise ক্রিম
  • ১ বস্তা চাউল, ৪০ কেজি

গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও পরিচয়:
১. মোঃ শানুর শাহ (২৯), পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-রবিদাস
২. রলেক মিয়া (৪০), পিতা-মৃতঃ ওয়ারিছ আলী, সাং-মাটিহানী
৩. আঃ মজিদ (২৪), পিতা-মোঃ আশিক উল্ল্যাহ, সাং-ভাড়ের
৪. মোঃ সুফিয়ান আহমেদ (২৬), পিতা-মৃতঃ ইরন আলী, সাং-ফতেপুর (গুপ্তপাড়া)
৫. দিলশাদ আহমেদ রাজু (৩৪), পিতা-আব্দুস সোবহান, সাং-মাটিহানী
৬. সাইদুর রহমান সাদী (২১), পিতা-আব্দুল মালিক, সাং-চর মোহাম্মদপুর, বর্তমানে সাং-সুরতপুর জনৈক আব্দুল মিয়ার বসত বাড়ি

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com