
সরকারি আজিজুল হক কলেজে জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
প্রতিবেদক: মোঃ খাত্তাব হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি, বগুড়া।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা।
ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দর্শন বিভাগ তৃতীয় স্থান অধিকার করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ইংরেজি বিভাগকে একটি খাসি, রানার্স আপ রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে দুইটি রাজহাঁস এবং তৃতীয় স্থান অধিকারী দর্শন বিভাগকে একটি রাজহাঁস প্রদান করা হয়।
এসময় সরকারি আজিজুল হক কলেজ শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন—
“আমরা বিশ্বাস করি খেলাধুলা শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করে। এ টুর্নামেন্টের মাধ্যমে ছাত্রদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতিও আরও দৃঢ় হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”