1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
যশোরে পাউবো রেস্ট হাউজে ওসিসহ নারীকে আটকে চাঁদাবাজির অভিযোগে চাঞ্চল্য - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

যশোরে পাউবো রেস্ট হাউজে ওসিসহ নারীকে আটকে চাঁদাবাজির অভিযোগে চাঞ্চল্য

  • আপডেটের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২১০ ভিউ
যশোরে পাউবো রেস্ট হাউজে ওসিসহ নারীকে আটকে চাঁদাবাজির অভিযোগে চাঞ্চল্য

 

📰 যশোরে পাউবো রেস্ট হাউজে ওসিসহ নারীকে আটকে চাঁদাবাজির অভিযোগে চাঞ্চল্য

✍️ প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, যশোর

যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউজে একজন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও এক নারীকে আটকে চাঁদাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে জেলায় আলোচনার ঝড় উঠেছে।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ঘটনার বিস্তারিত

ঘটনাটি ঘটে গত ৩০ জুন সন্ধ্যায়। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম যশোর পাউবোর পুরাতন রেস্ট হাউজের কপোতাক্ষ কক্ষে এক নারীসহ অবস্থান করছিলেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তারা কক্ষে উঠেন। ঘণ্টা দুয়েক পরে সেখানে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি পাঁচ-ছয়জন সহযোগী নিয়ে হাজির হন।

ফুটেজে দেখা গেছে, তারা রেস্ট হাউজের দরজায় ধাক্কা দেন, এবং ওসি বাইরে বের হলে তাকে টেনে হিঁচড়ে পুনরায় কক্ষে প্রবেশ করান। এরপর শুরু হয় মারধর, ভিডিও ধারণ ও চাঁদা দাবির ঘটনা।

স্থানীয় সূত্র জানায়, ওসির কাছ থেকে প্রথমে ৫ লাখ টাকা দাবি করা হয়, পরে ২ লাখ টাকায় আপোষ করে তাকে নারীসহ পালিয়ে যেতে সহায়তা করা হয়। এ সময় রেস্ট হাউজের আনসার সদস্য ও কর্মচারীকেও মারধর করা হয়।

কী বলছে সংশ্লিষ্টরা

রেস্ট হাউজ ইনচার্জ তরুণ হোসেন বলেন, “ওসি সাইফুল ইসলাম রুম চেয়ে তার সঙ্গে থাকা নারীকে স্ত্রী পরিচয় দেন। নির্বাহী প্রকৌশলীর নির্দেশে কক্ষ বরাদ্দ দেওয়া হয়।”

কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, “ওসি স্যার নিজেই দরজা খুলে বাংলোতে প্রবেশ করেন। পরে শহরের হোটেল থেকে নাস্তা আনতে পাঠান আমাকে। এর কিছু সময় পরই ছাত্রদলের কিছু কর্মী এসে দরজায় ধাক্কাধাক্কি করে, পরে ভিতরে প্রবেশ করে। তারা ওসিকে মারধর করে এবং টাকা হাতিয়ে নেয়।”

পাউবো নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, “ওসি সাইফুলকে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল ঝিনাইদহ পাউবোর সুপারিশে। পরে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা তদন্তাধীন।”

ওসি-ছাত্রদল নেতার ভিন্ন ভিন্ন দাবি

ওসি সাইফুল ইসলাম দাবি করেন, “ঘটনার কোনো সত্যতা নেই। আমি এক বন্ধুকে নিয়ে যশোরে এসেছিলাম। কিছু ছাত্রনেতা এসে স্বাভাবিক কথাবার্তা বলেই চলে যান। এসব অপপ্রচার আমার ভাবমূর্তি নষ্ট করতে করা হচ্ছে।”

অন্যদিকে, ছাত্রদল নেতা সনি বলেন, “স্থানীয়দের কাছ থেকে নারীসহ এক ব্যক্তির রেস্ট হাউজে অবস্থানের খবর পেয়ে সেখানে যাই। কিন্তু সেখানে কাউকে পাইনি। ফুটেজে যা দেখানো হয়েছে তা সত্য নয়।”

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাউকে পায়নি।”


“সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন” — দৈনিক সত্যকণ্ঠ


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com