1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মৌলভীবাজারের কামালপুরে নাদিমের মিথ্যা প্রপাগাণ্ডার প্রতিবাদে মানববন্ধন - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মৌলভীবাজারের কামালপুরে নাদিমের মিথ্যা প্রপাগাণ্ডার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেটের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১৩ ভিউ
মৌলভীবাজারের কামালপুরে নাদিমের মিথ্যা প্রপাগাণ্ডার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারের কামালপুরে নাদিমের মিথ্যা প্রপাগাণ্ডার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম নাদিমের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে উস্কানিমূলক বক্তব্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে মিথ্যা অপপ্রচার এবং বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার কামালপুর বাজারে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ ছাত্র-জনতার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, শাহিন আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র তৌফিক মিয়া, জিহান আহমদ ও সজ্জাদ আহমেদ প্রমুখ। এসময় স্থানীয় লোকজনও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হাবিবুল ইসলাম নাদিম দীর্ঘদিন ধরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পক্ষে সক্রিয় ছিলেন। বর্তমানে দেশের বাইরে থেকেও তিনি সামাজিক মাধ্যমে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তাঁকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com