1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৩ ভিউ
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক: পারভেজ হাসান সায়েম, বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নবীন শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরিবহন ছাউনিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “একাডেমিক নিয়মনীতি মেনে চলা, সততা বজায় রাখা, সময়মতো ক্লাস করা ও পরীক্ষায় অংশগ্রহণ করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব।” পাশাপাশি নিয়মিত পাঠ্যাভ্যাস গড়ে তোলা ও একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে যুক্ত হয়ে নিজেদের ক্যারিয়ার গঠনে শুরু থেকেই সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

র‌্যাগিং প্রসঙ্গে উপাচার্য বলেন, “বেরোবি প্রশাসন এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নবাগত শিক্ষার্থীরা যদি কোন ধরনের বৈষম্য বা র‌্যাগিংয়ের শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানান।”

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com