1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
পুলিশের হাত থেকে রক্ষা পেতে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, মাদক ব্যবসায়ী আটক - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

পুলিশের হাত থেকে রক্ষা পেতে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, মাদক ব্যবসায়ী আটক

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ ভিউ
পুলিশের হাত থেকে রক্ষা পেতে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, মাদক ব্যবসায়ী আটক

পুলিশের হাত থেকে রক্ষা পেতে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের হাতে আটক হওয়ার মুহূর্তে ইয়াবা ট্যাবলেট চিবিয়ে নষ্ট করার চেষ্টা করেছেন এক মাদক ব্যবসায়ী। তবে শেষ রক্ষা হয়নি, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তৎপরতায় হাতেনাতে গ্রেফতার হয়েছেন তিনি।

আটক ব্যক্তি হলেন আলী হোসেন (৪১), পিতা মৃত কমরু মিয়া, সাং- দত্তগ্রাম, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডিবির এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে একটি টিম রাজনগর উপজেলার পুদিনাপুর এলাকার রাজনগর-সিলেট সড়কে অভিযান চালিয়ে আলী হোসেনকে আটক করে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটক করার সময় আলী হোসেন তার হাতে থাকা নীল রঙের পলিব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট চিবিয়ে নষ্ট করার চেষ্টা করেন। পুলিশ সদস্য ও স্থানীয় সাক্ষীদের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার মুখ থেকে ভাঙা ও গুড়ো অবস্থার কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ছিল ৬ গ্রাম।

তিনি আরও জানান, সিডিএমএস যাচাইয়ে জানা গেছে আটককৃত আলী হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে। আজকের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com