1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
পাইকগাছায় হোটেলের বাথরুম থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

পাইকগাছায় হোটেলের বাথরুম থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৫ ভিউ
পাইকগাছায় হোটেলের বাথরুম থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পাইকগাছায় হোটেলের বাথরুম থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিবেদক: কাজী শাওন (সবুজ), খুলনা পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা পৌরসদরের আল মদিনা আবাসিক হোটেলের বাথরুম থেকে শেখ বদিউজ্জামান বদু (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পৌরসদরের কেন্দ্রস্থলে অবস্থিত হোটেলটির দ্বিতীয় তলার ২৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শেখ বদিউজ্জামান বদু সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ মোসলেহউদ্দীনের ছেলে। তিনি ২০১৫ সাল থেকে হোটেল আল-মদিনায় ভাড়ায় বসবাস করছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং একাকী জীবনযাপন করতেন।

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি

হোটেল সূত্রে জানা গেছে, সকালে তার কক্ষের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন—
“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রুমসংলগ্ন বাথরুমে নিথর অবস্থায় তাকে পাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।”

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com