
“দেশে স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই” — মনিরুজ্জামান মন্টু
📍 প্রতিবেদক: মোহাম্মদ কাজী (সবুজ) | পাইকগাছা, খুলনা প্রতিনিধি, সত্যকণ্ঠ
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, “স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে দেশের মানুষ জীবন বাজি রেখে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে। শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না বিএনপি।”
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ মিনারে আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুজ্জামান মন্টু আরও বলেন, “২০০৮ সালের পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করেছে। এতে দেশের সব খাত ধ্বংস হয়ে গেছে। ছাত্র-জনতা ও সাধারণ মানুষের আত্মত্যাগে সেই দুঃশাসনের অবসান ঘটেছে।”
তিনি আরও বলেন, “বিএনপি ভবিষ্যতেও কোনো পাতানো নির্বাচন মেনে নেবে না। জিয়া পরিবার কখনো কোনো অপশক্তির কাছে মাথানত করেনি, করবেও না। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। এজন্য দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন।”
বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করবে উল্লেখ করে তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এসএম ইমদাদুল হক এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”