1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পায়ে সিকল বেড়ি লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পায়ে সিকল বেড়ি লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেটের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৬০ ভিউ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পায়ে সিকল বেড়ি লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পায়ে সিকল বেড়ি লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় হাতে ও পায়ে সিকল বেড়ি লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম পায়েল (২৩)। তিনি ওই এলাকার আত্তাব আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে পায়েলের শয়নকক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এসময় নিহতের হাতে ও পায়ে সিকল বেড়ি লাগানো অবস্থায় পাওয়া যায়।

পরিবারের দাবি, পায়েল মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় মাঝে মধ্যে চুরির সাথেও জড়িত ছিলেন। সেই কারণে তার হাত-পায়ে সিকল বেড়ি লাগানো হয়েছিল।

তবে স্থানীয়দের প্রশ্ন, “যুবক পায়েলের হাতে-পায়ে সিকল বেড়ি লাগানো অবস্থায় সে কীভাবে ঘরের তীরে দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারল?” ঘটনাটি এলাকায় রহস্যের সৃষ্টি করেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, “পরিবার বলছে পায়েল আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com