1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গাইবান্ধায় পিতার সম্পত্তির লোভে ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার চেষ্টার অভিযোগ - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গাইবান্ধায় পিতার সম্পত্তির লোভে ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার চেষ্টার অভিযোগ

  • আপডেটের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৪ ভিউ
গাইবান্ধায় পিতার সম্পত্তির লোভে ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার চেষ্টার অভিযোগ

গাইবান্ধায় পিতার সম্পত্তির লোভে ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার চেষ্টার অভিযোগ

প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা

পিতার সম্পত্তি ও আর্থিক লেনদেনের জেরে বড় বোনকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ছোট ভাই আপেল মাহমুদের বিরুদ্ধে। ভুক্তভোগী বোন আঞ্জুয়ারা বেগমের অভিযোগ, সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভাই পরিকল্পিতভাবে নিজের মেয়ের সঙ্গে ভাগ্নের বিয়েও দিয়েছেন।

রোববার (২৭ জুলাই) গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকার বাসিন্দা আঞ্জুয়ারা বেগম।

সংবাদ সম্মেলনে আঞ্জুয়ারা জানান, পিতা আব্দুল আউয়ালের মৃত্যুর পর থেকেই ছোট ভাই আপেল মাহমুদ স্থানীয় প্রভাবশালী মাস্তান মধু মিয়ার ইন্ধনে তাকে নানাভাবে নির্যাতন করে আসছে। তার স্বামী একাধিকবার টাকা দিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। দুই বছর আগে তার ছেলে নয়নের সঙ্গে আপেলের মেয়ে অন্তরার বিয়ে হয় পরিকল্পিতভাবে। মোটা অংকের দেনমোহর ধার্য করে বিয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পর যৌতুকের মিথ্যা অভিযোগ তুলে মামলার ভয় দেখিয়ে পুরো দেনমোহরের টাকা আদায় করা হয়।

তিনি আরও জানান, এসব ঘটনার পর থেকে দীর্ঘ চার বছর তিনি ও তার পরিবার পিতার বাড়িতে যেতে পারেননি। আপেল মাহমুদ ও তার স্ত্রী সোমা বেগম নিয়মিত হুমকি দিয়ে আসছেন।

সর্বশেষ গত শুক্রবার বিকেলে (২৫ জুলাই) আপেল মাহমুদ, তার স্ত্রী সোমা, মেয়ে অন্তরা ও অনন্যা এবং সহযোগী মধু মিয়া দেশীয় অস্ত্র নিয়ে আঞ্জুয়ারার বাড়িতে হামলা চালায়। এসময় তাকে হত্যার চেষ্টা চালানো হয় এবং স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সংবাদ সম্মেলনে আঞ্জুয়ারা প্রশাসনের কাছে নিজের জীবনের নিরাপত্তা দাবি করে বলেন, “আমি আমার ভাই ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।”

সংবাদ সম্মেলনে তার স্বামী নজরুল ইসলাম, ছেলে আতিকুল ইসলাম নয়ন ও চাচাতো ভাই আনোয়ার উপস্থিত ছিলেন।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com